News71.com
 Bangladesh
 11 Oct 19, 01:27 PM
 50           
 0
 11 Oct 19, 01:27 PM

যমুনা নদীতে বাইচ প্রতিযোগিতা॥ নৌকা ডুবিতে দুজন নিখোঁজ  

যমুনা নদীতে বাইচ প্রতিযোগিতা॥ নৌকা ডুবিতে দুজন নিখোঁজ   

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে যমুনা নদীতে বাইচ প্রতিযোগিতায় নৌকা ডুবে দুজন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে ও সন্ধ্যায় সিরাজগঞ্জ যমুনা নদীর শহর রক্ষা বাঁধ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন, বরিশাল জেলার বিমান বন্দর থানার তিলক গ্রামের মোজাম্মেল হাওলাদারের ছেলে মো. হানিফ (৩২) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মানিক দিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে সাইদুর প্রামানিক (৬০)। সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, যমুনা নদীর শহর রক্ষা বাঁধ এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালে বিকেল চারটার দিকে বাইচের একটি নৌকাকে ধাক্কা দেয় দর্শনার্থীদের নৌকা। এতে বাইচাল সাইদুর প্রামানিক নৌকা থেকে পরে নিখোঁজ হন। সন্ধ্যার দিকে দর্শনার্থী বোঝাই আরও একটি নৌকা ডুবে যায়। এতে থাকা সকল যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও হানিফ নামে নির্মাণ শ্রমিক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘন্টাব্যাপী অভিযান চালিয়েও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে পারেনি। শুক্রবার সকালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন