News71.com
 Bangladesh
 11 Oct 19, 01:27 PM
 93           
 0
 11 Oct 19, 01:27 PM

ফাহাদ হত্যা ॥ এজাহারভুক্ত আসামি মাজেদুল গ্রেপ্তার

ফাহাদ হত্যা ॥ এজাহারভুক্ত আসামি মাজেদুল গ্রেপ্তার

নিউজ উদেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি মাজেদুল ইসলামকে (এমএমই বিভাগ, ১৭তম ব্যাচ) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফাহাদ হত্যা মামলায় তিনি ৮ নম্বর আসামি। শুক্রবার (১১ অক্টোবর) ভোর ৪টার দিকে তাকে সিলেটের শাহ-কিরণ থেকে গ্রেপ্তার করা হয়। ডিএমিপির উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চত করেছেন। গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু সন্ত্রাসীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। এ ঘটনায় গতকাল নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করতে ডিবিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন