News71.com
 Bangladesh
 10 Oct 19, 09:38 PM
 64           
 0
 10 Oct 19, 09:38 PM

শ্রীপুরে কেমিক্যাল গুদামে আগুন ।। কোটি টাকার ক্ষতি

শ্রীপুরে কেমিক্যাল গুদামে আগুন ।। কোটি টাকার ক্ষতি

নিউজ ডেস্কঃ মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় কেমিক্যালের গুদামে আগুন লেগে প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি মালিকের। বৃহস্পতিবার (১০ অক্টোবর) মাগুরা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক গোলাম সরওয়ার এ তথ্য জানান। তিনি জানান, দুপুরের দিকে ওই এলাকায় পাটকাঠির ছাই থেকে তৈরি কেমিক্যালের একটি গুদামে আগুন লাগে। খবর পেয়ে মাগুরা, শ্রীপুর ও মধুখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় জহির রায়হান নামে মাগুরা ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়ে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে চিকিসাধীন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে গুদাম মালিকের দাবি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন