News71.com
 Bangladesh
 10 Oct 19, 09:20 PM
 47           
 0
 10 Oct 19, 09:20 PM

রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মৃত্যু॥

রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মৃত্যু॥

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । বুধবার (৯ অ‌ক্টোবর) দুপুরে উপজেলার গতিয়াশ্যাম এলাকায় এ ঘটনা ঘটে। ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সহিদুল ইসলাম জানান, গতিয়াশ্যাম এলাকার মৃত আব্দুল মজিদের ছে‌লে মকবুল দুপুরে বাড়ির পাশে বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন