
নিউজ ডেস্কঃ রাজধানীর কাফরুল থানার মিরপুর ১৩ নম্বর সেকশনের ৫ নম্বর রোডের একটি বাসা থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মো. বায়েজিদ (৪৭),তার স্ত্রী অঞ্জনা আক্তার (৪০) ও তাদের ছেলে মিরপুর কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এসএম ফারহান (১৭)। কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের লাশ মর্গে পাঠানো হবে। ডিএমপির মিরপুর বিভাগের ডিসি মোস্তাক আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, স্ত্রী ও সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বায়েজিদ নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি আরো বলেন, বায়েজিদ ব্যাংক ঋণের কারণে এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।