News71.com
 Bangladesh
 10 Oct 19, 06:35 PM
 61           
 0
 10 Oct 19, 06:35 PM

রিশা হত্যা মামলায় আসামি ওবায়দুলের মৃত্যুদণ্ড ।।

রিশা হত্যা মামলায় আসামি ওবায়দুলের মৃত্যুদণ্ড ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলায় আসামি ওবায়দুলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন। ২০১৬ সালের ২৫ অক্টোবর কাকরাইলে নিজ স্কুলের সামনে খুন হয় রিশা। ও তখন অষ্টম শ্রেণিতে পড়ত। রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল জানান, গত ১১ সেপ্টেম্বর আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক গত ৬ অক্টোবর রায়ের দিন নির্ধারণ করেন। কিন্তু ওই দিন আসামিকে আদালতে হাজির না করায় রায়ের তারিখ পিছিয়ে যায়। গতকাল বিচারক আজ বৃহস্পতিবার নতুন করে রায়ের দিন নির্ধারণ করেন। জবানবন্দিতে ওবায়দুল বলেন, ‘আমি রিশাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে। তাই আমি তাকে ছুরিকাঘাত করি।’ এর আগে ওই বছরের ৩১ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এইচ এম আজিমুল হকের নেতৃত্বে ওবায়দুলকে নীলফামারী থেকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন