
নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের সঙ্গে শুক্রবারের (১১ অক্টোবর) মধ্যে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম কথা না বললে ও তার অবস্থান পরিস্কার না করলে বুয়েটের সব ভবনে তালা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। দশ দফা দাবী বাস্তবায়ন না হলে কঠোর অবস্থানে যাবেন বলে জানান তারা। উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা না বললে ভর্তি পরীক্ষাসহ বুয়েটের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অন্যদিক, আজ বেলা ১১টার দিকে আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহাকে আটক করেছে ডিবি পুলিশ।