News71.com
 Bangladesh
 10 Oct 19, 12:25 PM
 140           
 0
 10 Oct 19, 12:25 PM

আবরার হত্যায় ছাত্রলীগ নেতা অমিত সাহা গ্রেফতার ।।

আবরার হত্যায় ছাত্রলীগ নেতা অমিত সাহা গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগ নেতা অমিত সাহাকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শাহজাহান পুরের বাসাবো থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। বুয়েটের শেরে বাংলা হলের যে ২০১১ নম্বর কক্ষে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়; সেই কক্ষটি অমিত সাহার। তার বিরুদ্ধে আবরারকে হত্যার অভিযোগ থাকলেও মামলায় তাকে আসামি না করায় এবং তিনি গ্রেফতার না হওয়ায় সমালোচনা চলছিল। মঙ্গলবার বুয়েট ক্যাম্পাসের সামনে ১৫তম ব্যাচের শিক্ষার্থী হেলালউদ্দিন বলেন, '২০১১ নম্বর কক্ষটি অমিত সাহার। ঘটনার সময় তার নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা আবরারকে বেদম মারধর করেন। পরে তিনিসহ অন্যরা বেরিয়ে যান।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন