
নিউজ ডেস্কঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় একটি বাসায় থেকে বিপুল পরিমাণ নকল কীটনাশক ও ও বিভিন্ন কোম্পানির নকল প্যাকেট এবং মেশিনপত্র জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে কারবারীর স্ত্রীকে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে এগুলি আটক করা হয়। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদে পুলিশসহ কয়ড়া বাজারের পাশ্বে রেজাউল নামে এক ব্যবসায়ী বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির নকল ওষুধের প্যাকেট ও প্যাকেট জাতকরা মিশিন জব্দ করা হয়। সে সময় নকল কীটনাশক তৈরীর মূল হোতা আবজাল হোসেন বাসায় না থাকায় তার স্ত্রী রওশন আরা কে আটক করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, জব্দকরা প্যাকেটগুলোতে রয়েছে গাছের পুষ্টিউপাদান, কীটনাশক ও মিশ্রসার। এ ব্যাপারে মাদারগঞ্জ থানায় মামলা করা হবে। আটক রওশন আরা জানান,তার স্বামী আবজাল হোসেন ময়মনসিংহের সুইট এগ্রোভেট নামের একটি কোম্পানিতে চাকরি করেন। তারা প্রায় তিন বছর ধরে ওই বাসায় ভাড়ায় থাকেন।