News71.com
 Bangladesh
 10 Oct 19, 11:09 AM
 99           
 0
 10 Oct 19, 11:09 AM

ফরিদপুর জেলা ছাত্রদলের ওপর হামলায় মির্জা ফখরুলের নিন্দা ।।

ফরিদপুর জেলা ছাত্রদলের ওপর হামলায় মির্জা ফখরুলের নিন্দা ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে ফরিদপুর ও কক্সবাজার জেলা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুয়েটছাত্র ফাহাদকে হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির প্রথম দিনে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে এ হামলা চালায় বলে দাবি করেছে বিএনপি। বুধবার (৯ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব।বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার দেশকে রাজনীতি শূন্য করার অংশ হিসেবে ছাত্রলীগের ক্যাডারদের দিয়ে খুন, জখম, হত্যা, গুম, চাঁদাবাজি, টেন্ডারবাজির মতো অপকর্মের মাধ্যমে দেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে। ছাত্রলীগের লাগামহীন সন্ত্রাসী কর্মকাণ্ড ও দৌরাত্ম্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। ছাত্রলীগের বেপরোয়া সন্ত্রাসীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন