News71.com
 Bangladesh
 09 Oct 19, 10:37 PM
 100           
 0
 09 Oct 19, 10:37 PM

এখনই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে ।। রাষ্ট্রপতি

এখনই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে ।। রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে দুর্নীতি। তাই এখনই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। দুর্নীতি যেই করুক, তিনি যে দলেরই হোক না কেন, কোনো অবস্থাতেই তাকে ছাড় দেওয়া হবে না। বুধবার (৯ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইলে স্থানীয় মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব কথা বলেন। সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, সরকার সমাজ থেকে দুর্নীতি নির্মূলে একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। দুর্নীতি বন্ধ করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। এর আগে তাড়াইল উপজেলা সদরে স্বাধীনতা ৭১ ভাস্কর্য উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে বিকেলে রাষ্ট্রপতি তাড়াইল উপজেলা থেকে কিশোরগঞ্জ সদরে আসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন