News71.com
 Bangladesh
 09 Oct 19, 10:35 PM
 129           
 0
 09 Oct 19, 10:35 PM

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে তীব্র ভাঙন ।।

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে তীব্র ভাঙন ।।

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের মূল গাইড রক্ষা বাঁধের ৪০০ মিটার দক্ষিণে বেলটিয়া ও গরিলা বাড়ি এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে ওই অংশের প্রায় ৮শ’ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বুধবার বিকেল থেকে শুরু হওয়া ভাঙনে হুমকির মুখে পড়েছে বেলটিয়া ও গরিলাবাড়িসহ আলীপুর, সিংগুলী, ভৈরববাড়ি, পুলী ও কাকুয়া গ্রামের কয়েক হাজার বসতভিটা ও ফসলি জমি। ইতোমধ্যেই প্রায় ১২টি বসতভিটা, বেশ কয়েকটি দোকান ও পাকা রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড অথবা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম ভাঙনের বিষয়টি স্বীকার করে বলেন, ধারণা করছি ওই অংশ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এলাকায় হবে। বৃহস্পতিবার আমরা সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন