News71.com
 Bangladesh
 09 Oct 19, 06:29 PM
 72           
 0
 09 Oct 19, 06:29 PM

শাহজালাল বিমানবন্দরে নয় লাখ টাকার ইয়াবাসহ আটক ১ ।।

শাহজালাল বিমানবন্দরে নয় লাখ টাকার ইয়াবাসহ আটক ১ ।।

নিউজ ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার নয়শ’ দশটি ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)। যার মূল্য সাড়ে ৯ লাখ টাকা। আটক ব্যক্তি হলো- ছিয়নমং তং ওরফে ছিকন চাকমা (১৮)। ছিয়নমং তং ওরফে ছিকন চাকমা কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইকং লম্বাঘোনার বাসিন্দা। মঙ্গলবার রাত সাড়ে বারটার দিকে বিমানবন্দর থানায় এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন। জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কক্সবাজার টেকনাফে তারেক নামের একজনের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন