News71.com
 Bangladesh
 09 Oct 19, 06:16 PM
 96           
 0
 09 Oct 19, 06:16 PM

পলিটিক্যাল স্টুডেন্টদের ক্ষমতা আমাদের চেয়ে কয়েকগুণ ॥ বুয়েট শিক্ষক মিজানুর রহমান

পলিটিক্যাল স্টুডেন্টদের ক্ষমতা আমাদের চেয়ে কয়েকগুণ ॥ বুয়েট শিক্ষক মিজানুর রহমান

নিউজ ডেস্কঃ শিক্ষকদের থেকে পলিটিক্যাল স্টুডেন্টদের ক্ষমতা কয়েকগুণ বেশি বলে মন্তব্য করেছেন বুয়েটের ডিরেক্টর অব স্টুডেন্ট ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ) মিজানুর রহমান।বুধবার (৯ অক্টোবর) দুপুর তিনটার দিকে শিক্ষক সমিতির নেতারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রদের আন্দোলনে সংহতি জানাতে আসার পর তিনি এ মন্তব্য করেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ডিরেক্টর অফ স্টুডেন্ট ওয়েলফেয়ারের পরিচালকের কাছে জানতে চায় কার নির্দেশে ক্যাম্পাসে পুলিশ আসলো এবং কার নির্দেশে গেলো। প্রথমবার যখন পুলিশ এসেছিল তখন তারা ফাহাদকে কেন উদ্ধার করেনি? এমন প্রশ্নের উত্তরে ডিরেক্টর অব স্টুডেন্ট ওয়েলফেয়ার বলেন, পলিটিক্যাল স্টুডেন্টদের ক্ষমতা আমাদের চেয়ে অনেক বেশি। আমাদের কোনো কাজে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলে আমরা নম্বর সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে জানাই। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের তেমন একটা সখ্যতা নাই যতটা পলিটিকাল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে সখ্যতা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন