News71.com
 Bangladesh
 09 Oct 19, 05:59 PM
 93           
 0
 09 Oct 19, 05:59 PM

তিতুমীর কলেজের ওয়েবসাইট হ্যাক করে আবরার হত্যার বিচার দাবি ।।

তিতুমীর কলেজের ওয়েবসাইট হ্যাক করে আবরার হত্যার বিচার দাবি ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। কলেজের ওয়েবসাইটটিতে প্রবেশ করতে চাইলে 'রক্ষণাবেক্ষণ চলছে' এমন বার্তা প্রদর্শন করছে। ‘বিবেক’ নামের হ্যাকার টিম সাইটটি হ্যাক করেছে বলে দাবি করা হয়েছে। এখনো সাইটটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। সাইটটি হ্যাক করে লেখা হয়েছে, আরবার হত্যার বিচার চাই/বাংলাদেশের সরকার ব্যবস্থায় সংস্কার প্রয়োজন/শিক্ষা প্রতিষ্ঠানে আমরা রাজনীতি চাই না/বাংলাদেশ ছাত্রলীগ চুলোয় যাক ইত্যাদি লেখা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন