News71.com
 Bangladesh
 09 Oct 19, 11:10 AM
 91           
 0
 09 Oct 19, 11:10 AM

সাত দিনের সফরে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি ।।

সাত দিনের সফরে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি ।।

নিউজ ডেস্কঃ সাত দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তিনি জেলার তাড়াইল, কিশোরগঞ্জ সদর, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সফর করবেন। এক সপ্তাহের সফরে তার নাগরিক সংবর্ধনা, সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান, বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের কথা রয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া স্বাক্ষরিত রাষ্ট্রপতির সফরসূচি থেকে জানা গেছে, ৯ অক্টোবর বেলা ১টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা উদ্দেশে রওনা দেবেন। ১৫ অক্টোবর বেলা আড়াইটায় হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে অষ্টগ্রাম ত্যাগ করবেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন