News71.com
 Bangladesh
 09 Oct 19, 11:09 AM
 95           
 0
 09 Oct 19, 11:09 AM

দেশের আর্থ সামাজিক উন্নয়নে বড় বাধা দুর্নীতি ।। রাষ্ট্রপতি

দেশের আর্থ সামাজিক উন্নয়নে বড় বাধা দুর্নীতি ।। রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দেশ থেকে জঙ্গিবাদ, মাদক, চাঁদাবাজি ও জুয়াসহ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। গতকাল মঙ্গলবার বঙ্গভবনে বাঙালি হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দুর্নীতি দেশের আর্থ সামাজিক উন্নয়নে সবচেয়ে বড় বাধা। কাজেই চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে সফল করতে সবাইকে অবশ্যই এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, ‘আমি নিজে অন্যায় করি না, অন্য কাউকেও অন্যায় করতে দিব না।’ রাষ্ট্রপতি বলেন, সবাইকে ধর্মীয় অনুশাসন অনুযায়ী সব ধরনের দুর্নীতি ও অন্যায় আচরণ দূর করার নীতিগতভাবে অঙ্গীকার করতে হবে। ধর্ম অন্যায় কাজ করতে নিষেধ করে। হামিদ বলেন, তাহলেই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে যেতে পারব এবং উন্নয়নের পাশাপাশি দেশে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। শান্তি ও মানবতা ধর্মের প্রধান বার্তা উল্লেখ করে রাষ্ট্রপতি ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি মানব কল্যাণে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন