News71.com
 Bangladesh
 09 Oct 19, 11:08 AM
 103           
 0
 09 Oct 19, 11:08 AM

আবরার হত্যায় জড়িতদের শাস্তি পেতেই হবে ।। প্রধানমন্ত্রী

আবরার হত্যায় জড়িতদের শাস্তি পেতেই হবে ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় যে বা যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আবরারের মৃত্যুর ঘটনার একদিন পর বুয়েটের উপাচার্যের ক্যাম্পাসে উপস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, উনি কেমন ভিসি? একটা ছাত্র মারা গেল, আর এতোটা সময় তিনি ক্যাম্পাসের বাইরে ছিলেন। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে গণভবনে দলের নেতাদের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে তিনি এ ক্ষোভ প্রকাশ করেছেন। বৈঠকে উপস্থিত নেতারা জানান, প্রধানমন্ত্রী বলেছেন, এই ধরনের মর্মান্তিক ঘটনা যারা ঘটিয়েছে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না, শাস্তি পেতেই হবে। জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছি। এ সময় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে সার্বিক বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বুয়েটের হত্যাকাণ্ডসহ সার্বিক বিষয়ে বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করবে ছাত্রলীগ। প্রধানমন্ত্রীই ছাত্রলীগকে সংবাদ সম্মেলন করার নির্দেশ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন