
নিউজ ডেস্কঃ সমাজে অবহেলিত বেদে সম্প্রদায়ের জন্য সাভারের উত্তরণ পল্লীতে দুর্যোগ সহনীয় ৫০ টি ঘর নির্মাণ কাজের উদ্ধোধন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। মঙ্গলবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঢাকার ধামরাইয়ের বংশী নদীর উপর কাইজারকুন্ড এলাকায় সমাজের পিছিয়ে পড়া বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য নির্মিত ৫০টি দুর্যোগ সহনীয় ঘরের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। উদ্বোধনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। নতুন করে আবারও ১১ হাজার ৬শ' চারটি ঘর নির্মাণ করা হচ্ছে। দেশের কোন মানুষ নৌকায় থাকবে না। যাদের ঘর নেই সবার ঘর নির্মাণ করে দেবে সরকার।