
নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে ৭৯৯ ইয়াবা, ৫৮ গ্রাম ৬ পুরিয়া হেরোইন, ৫০ গ্রাম ৪৫ পুরিয়া গাঁজা ও ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ২৭ টি মামলা হয়েছে।