News71.com
 Bangladesh
 08 Oct 19, 10:48 PM
 107           
 0
 08 Oct 19, 10:48 PM

ইছামতি নদীর তীরে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ ঐতিহ্যবাহী বউ মেলা ।।

ইছামতি নদীর তীরে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ ঐতিহ্যবাহী বউ মেলা ।।

নিউজ ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলায় প্রতিমা বিসর্জন বেলায় ইছামতি নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে বউ মেলা। প্রতিবছরের ন্যায় এবারো হাজার হাজার নারীর সমাগমে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গন। ধুনট পৌর এলাকার সরকারপাড়ায় ৬৭ বছর ধরে এ মেলা আয়োজন করা হয়। মেলা কমিটির তথ্যমতে, ধুনট পৌর এলাকায় সরকারপাড়া গ্রাম ইছামতি নদীর তীরে অবস্থিত। ছাঁয়া সুনিবিড় এ গ্রামে শারদীয় দূর্গা উৎসবের অন্তিম মুহূর্তে এ মেলা বসে। সরকারপাড়া প্রথমনাথ কমল কামিনী দত্ত স্মৃতি পূজা অঙ্গনে ৬৬ বছর যাবত শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। পূজা মন্ডপের পাশে ইছামতি নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে দুর্গা উৎসবের সমাপ্তি ঘটে। ধুনট সদরের কয়েকটি পূজা মন্ডপের প্রতিমা গুলো বিসর্জনের দৃশ্য দেখতে ভিড় জমায় স্থানীয় জনসাধারণ। আর এ ভিড়কে কেন্দ্র করে ৬৭ বছর যাবত চলছে বউ মেলা। হাজারো নারী-পুরুষের সমাগমের মধ্যে নারীদের কেনাকাটায় স্বাচ্ছন্দ তৈরী করতে মেলা কমিটি শুরু থেকে একটি উদ্যোগ গ্রহণ করেন। বিসর্জনের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলার মূল অংশে পুরুষদের প্রবেশ নিষেধ। যার কারণে শুধুমাত্র নারী কেন্দ্রিক হওয়ায় মেলাটি বউ মেলা হিসেবে পরিচিত পায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন