News71.com
 Bangladesh
 08 Oct 19, 10:46 PM
 69           
 0
 08 Oct 19, 10:46 PM

২০২১ সালে ডব্লিউসিআইটি সম্মেলন হবে বাংলাদেশে॥

২০২১ সালে ডব্লিউসিআইটি সম্মেলন হবে বাংলাদেশে॥

নিউজ ডেস্কঃ ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (ডব্লিউসিআইটি) বিশ্ব সম্মেলন ২০২১ সালে অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ডিজিটাল কানেকটিভিটি ও ডিজিটাল অর্থনৈতিতে দ্রুত ডিজিটালাইজড হওয়ায় আয়োজক দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে চলমান চলতি বছরের ডব্লিউসিআইটি সম্মেলন থেকে বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শহরটির ডেমিরচায়ান কমপ্লেক্সে আয়োজিত ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি-২০১৯’ (ডব্লিওসিআইটি) এর মিনিস্ট্রিয়াল রাউন্ড টেবিল আলোচনায় অংশ নেন প্রতিমন্ত্রী পলক। এসময় প্রতিমন্ত্রী জানান, ডব্লিউসিআইটির মহাসচিব জেমস পয়জান্টস সম্মেলনের উদ্বোধনকালে ঢাকায় এ সম্মেলন হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ২০২১ সালে ডব্লিউবিআইটি এর হোস্ট কান্ট্রি হওয়ায় আমরা গর্ববোধ করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন