News71.com
 Bangladesh
 08 Oct 19, 10:45 PM
 67           
 0
 08 Oct 19, 10:45 PM

বকশীগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে কলেজছাত্র গ্রেপ্তার॥

বকশীগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে কলেজছাত্র গ্রেপ্তার॥

নিউজ ডেস্কঃ জামালপুরের বকশীগঞ্জে ফেসবুক ও মেসেঞ্জারে কলেজছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহরিয়ার ইসলাম শান্ত নামে (২২) এক কলেজছাত্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।মঙ্গলবার (৮ অক্টোবর) অভিযুক্ত শান্তকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেপ্তারকৃত শাহরিয়ার ইসলাম শান্ত বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমার পাড় গ্রামের শহীদুল ইসলামের ছেলে।পুলিশ জানায়, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার ইসলাম শান্ত বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর গ্রামের এক কলেজ পড়ুয়া ছাত্রীর (১৮) আপত্তিকর ছবি গোপনে মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে দেন।


এ নিয়ে ওই ছাত্রীর বাবা সম্প্রতি ঢাকা সাইবার ক্রাইম আদালতে অভিযোগ দিলে আদালত বকশীগঞ্জ থানার ওসিকে মামলা করতে আদেশ দেন।ওই আদেশের পরিপ্রেক্ষিতে বকশীগঞ্জ থানা পুলিশ সোমবার (৭ অক্টোবর) রাতে মামলাটি দায়ের করেন।মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে অভিযুক্ত শাহরিয়ার ইসলাম শান্তকে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী জানান, ছবিগুলো কীভাবে ধারণ করা হয়েছে তা তদন্তের মাধ্যমে জানা যাবে।এ ঘটনায় বকশীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন