News71.com
 Bangladesh
 08 Oct 19, 07:44 PM
 68           
 0
 08 Oct 19, 07:44 PM

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূজার ছুটির ও আন্দোলন শেষে শিক্ষা কার্যক্রম শুরু ।।

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূজার ছুটির ও আন্দোলন শেষে শিক্ষা কার্যক্রম শুরু ।।

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়পূজার ছুটির মধ্য দিয়ে আগামীকাল বুধবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করছেন। মো. শাহজাহান বলেন, ইতিমধ্যেই সব বিভাগের চেয়ারম্যানকে আগামীকাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ছাত্র আন্দোলনের ফলে যেসব ক্লাস–পরীক্ষা বন্ধ ছিল, সেসব ক্লাস পরীক্ষার বিষয়েও আগামীকাল সব বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরাও নিশ্চিত করেছেন তাঁরা আগামীকাল থেকে ক্লাসে ফিরে যাবেন। আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা এক শিক্ষার্থী বলেন, ‘আমরা খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিলাম। যেহেতু আন্দোলন সফল হয়েছে, আমরা অবশ্যই শিক্ষা কার্যক্রমে ফিরে যাব।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন