News71.com
 Bangladesh
 08 Oct 19, 06:16 PM
 105           
 0
 08 Oct 19, 06:16 PM

দলীয় পরিচয়ে কোন অপকর্ম ছাড় দেওয়া হবে না ॥ ওবায়দুল কাদের

দলীয় পরিচয়ে কোন অপকর্ম ছাড় দেওয়া হবে না ॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ দলীয় পরিচয়ে অপকর্ম, দুর্নীতি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হয় না, ভবিষ্যতেও হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বৃহত্তম প্রাচীন রাজনৈতিক দল। ক্ষমতাসীন দলে সবসময়ই কিছু আগাছা-পরগাছা ঢুকে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, এদের এসব অপকর্মের বিরুদ্ধে দলীয় অবস্থান কী? এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থান নিয়েছেন। অপকর্ম করলে সাংগঠনিকভাবে ও আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, হবে।

বিএনপি আমলের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি আজ বড় বড় কথা বলে। তাদের আমলে এ ধরনের অনেক ঘটনা ঘটেছে। কিন্তু, তৎকালীন সরকার তাদের বিষয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, এমন উদাহরণ নেই। বুয়েটের সনি হত্যাকাণ্ডে কী হয়েছে? বর্তমান প্রশাসন অত্যন্ত তৎপর। তাই, আবরার হত্যাকাণ্ডে জড়িতদের নয়জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িতদের ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে ছাত্রলীগের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রলীগ শুধু খারাপ কাজ করছে না, অনেক ভালো কাজও করছে। গুটিকয়েক সদস্যের অপকর্মের দায়ে সমস্ত ছাত্রলীগকে দোষ দেওয়া যাবে না। এ দেশের ইতিহাসে ছাত্রলীগের অবদান রয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিপ্লব বড়ুয়া, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন