News71.com
 Bangladesh
 08 Oct 19, 06:07 PM
 118           
 0
 08 Oct 19, 06:07 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ ভিত্তিক সাইকেল সেবা ।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ ভিত্তিক সাইকেল সেবা ।।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করলো দেশের প্রথম অ্যাপ ভিত্তিক বাইসাইকেল সেবা জোবাইক। সোমবার বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে শিক্ষার্থীদের নিবন্ধনের মাধ্যমে ‘পরীক্ষামূলক’ কার্যক্রম শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহযোগিতায় ‘ডিউ চক্কর’ সেবায় শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নিবন্ধন করতে পারবেন বলে জানান কর্মকর্তারা। জোবাকের নির্বাহী প্রধান মেহেদি রেজা বলেন, দেশের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু করা জোবাইকের জন্য ‘অনন্য অর্জন’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথম পাঁচ মিনিট আড়াই টাকা থেকে শুরু করে পরবর্তী প্রতি মিনিট চল্লিশ পয়সা করে নির্ধারণ। ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক শামস-ঈ-নোমান জানান, সোমবার থেকে শিক্ষার্থীদের নিবন্ধন শুরু হয়ে এক সপ্তাহ পরীক্ষামূলক জোবাইকের সেবা পর্যবেক্ষণের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবে। বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা তাদের বৈধ পরিচয়পত্র ব্যবহার করে এতে নিবন্ধন করতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন