News71.com
 Bangladesh
 08 Oct 19, 10:32 AM
 95           
 0
 08 Oct 19, 10:32 AM

বুয়েট ছাত্রলীগ সম্পাদকসহ ১৯ জনকে আসামি করে মামলা করলেন বাবা ।।

বুয়েট ছাত্রলীগ সম্পাদকসহ ১৯ জনকে আসামি করে মামলা করলেন বাবা ।।

নিউজ ডেস্কঃ আবরার ফাহাদকে হত্যার দায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগ সম্পাদক মেহেদী হাসান রাসেলকেসহ ১৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার রাতে চকবাজার থানায় এ মামলাটি করেন নিহত আবরারের বাবা বরকতুল্লাহ। মামলার প্রধান আসামি বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল এবং দ্বিতীয় আসামি যুগ্ম সম্পাদক মুহতাসিম ফুয়াদ। বরকতুল্লাহ জানান, সিসিটিভি ফুটেজ শনাক্ত করে এই ১৯ জনের নামে মামলা করা হয়েছে। এর আগে পুলিশ সিসিটিভি ভিডিও দেখে ছাত্রলীগের ৯ নেতাকে আটক করে। আটকরা হলেন, বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিক সরকার, ক্রীড়া সম্পাদক ও নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের মেফতাহুল ইসলাম জিয়ন, ছাত্রলীগ নেতা রবিন, মুন্না, তানভীরুল আরেফিন ইথান, অমিত সাহা, আল জামি। কৃষ্ণপদ রায় জানান, ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ (সিসিটিভি), প্রত্যক্ষদর্শীদের বয়ান এসব যাচাই-বাছাই করে আবরার হত্যাকাণ্ডে প্রাথমিকভাবে ৯ জনের সম্পৃক্ততা মিলেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে বিস্তারিত বলা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন