News71.com
 Bangladesh
 08 Oct 19, 10:31 AM
 86           
 0
 08 Oct 19, 10:31 AM

ফতুল্লায় পাগলা কুকুরের কামড়ে আহত ৪০ ।।

ফতুল্লায় পাগলা কুকুরের কামড়ে আহত ৪০ ।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বেওয়ারীশ পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। আহতদের শহরের জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কাপড়াপট্রি, নতুন বাজার ও খানকা শরীফ রোড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ বিভাগে গিয়ে হয়রানির শিকার হয়েছেন ওই এলাকার ইউপি সদস্য। কেউ বলেছেন কুকুর মারতে প্রকল্প দিতে আবার কেউ বলেছেন কুকুর কামড়ে দায়িত্ব তাদের না। এনায়েতনগর ইউপির ৯ং ওয়ার্ডের সদস্য কামরুল হাসান এর সত্যতা নিশ্চিত করে বলেন, এতো বেওয়ারীশ কুকুর বেড়েছে যা গনণার সাধ্য নেই। রবিবার প্রায় ২০ জনকে কামড়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৬ থেকে ৮ বছরের তিন শিশুসহ আরো ২০ জনকে কামড়িয়েছে। এবিষয়ে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন