News71.com
 Bangladesh
 07 Oct 19, 07:56 PM
 115           
 0
 07 Oct 19, 07:56 PM

জাতিসংঘ অধিবেশন ও ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার ।।

জাতিসংঘ অধিবেশন ও ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার ।।

নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে অংশগ্রহণ ও চার দিনের ভারত সফর নিয়ে বুধবার (০৯ অক্টোবর) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন, বিকাল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য পাওয়া গেছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিটি সরকারি সফর শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন। এবার যুক্তরাষ্ট্র সফর শেষে মাত্র দুই দিন দেশে অবস্থান করে গত ৩ অক্টোবর ভারত যান তিনি। এরপর চারদিনের সফর শেষে রবিবার (৬ অক্টোবর) রাতে দেশে ফিরেছেন তিনি। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা প্রথম ভারত সফরে যান গত বৃহস্পতিবার (৩ অক্টোবর)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন