News71.com
 Bangladesh
 07 Oct 19, 06:27 PM
 88           
 0
 07 Oct 19, 06:27 PM

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত ।।

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত ।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহ-যশোর মহাসড়কে ট্রাকচাপায় আমিরুল ইসলাম (২৬) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার ছালাভরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি ঝিনাইদহ সদরের কাতলামারি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, আমিরুল ইসলাম ঝিনাইদহ থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে ছালাভরা নামক স্থানের ঝিনাইদহ থেকে যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে রাস্তার উপরে ছিটকে পড়লে একটি ট্রাক তাকে চাপা দেয়। উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন