News71.com
 Bangladesh
 07 Oct 19, 02:21 PM
 78           
 0
 07 Oct 19, 02:21 PM

ডিজিটাল আইসিটি ফেয়ার’ শুরু ১০ অক্টোবর ।।

ডিজিটাল আইসিটি ফেয়ার’ শুরু ১০ অক্টোবর ।।

নিউজ ডেস্কঃ ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯’ শুরু হতে যাচ্ছে আগামী ১০ অক্টোবর। এলিফেন্ট রোডের সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) এই মেলার আয়োজন করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আহ্বায়ক তৌফিক এহসান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'গো ডিজিটালি মেক ইয়োর লাইফ হ্যাসল ফ্রি' স্লোগানকে সামনে রেখে দশম বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটার, তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার ও এর সুফল ছড়িয়ে দিতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বাংলাদেশেরশীর্ষ আইসিটি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবেন।’ তিনি আরও বলেন, ‘১০ অক্টোবর এই মেলার উদ্বোধন করবেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। মেলা ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। তবে স্কুল/কলেজের শিক্ষার্থী ও সংবাদকর্মীদের জন্য প্রবেশাধিকার উন্মুক্ত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন