News71.com
 Bangladesh
 07 Oct 19, 02:20 PM
 73           
 0
 07 Oct 19, 02:20 PM

ঘুষসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-সহযোগী আটক ।।

ঘুষসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-সহযোগী আটক ।।

নিউজ ডেস্কঃ সহকারী শিক্ষক পদে মৌখিক পরীক্ষার লেনদেনের অভিযোগে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়েছে দুদক। এ সময় জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান ও সহযোগী অফিস সহকারী জুলফিকার আলীকে ৫০ হাজার টাকাসহ আটক করা হয়েছে। পরে আনিসুর রহমানের শহরের হাজীপাড়ার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সোমবার সকালে এ অভিযান চালান দুদকের দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান ও সহকারী পরিচালক হাসানুল কবির পলাশ। দুদকের দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক হাসানুল কবির পলাশ জানান, প্রাথমিক শিক্ষা অফিসে কাগজপত্র জমা দেয়ার সময় মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ করার লোভ দেখিয়ে অবৈধ লেনদেনের মুঠোফোনে অভিযোগ পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকালে অভিযানে টাকাসহ তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন