News71.com
 Bangladesh
 07 Oct 19, 10:43 AM
 69           
 0
 07 Oct 19, 10:43 AM

সম্রাটের অফিসের সামনে থেকে তিন যুবক গ্রেফতার ।।

সম্রাটের অফিসের সামনে থেকে তিন যুবক গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের অফিসের সামনে থেকে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। কাকরাইলে ইসমাইল চৌধুরী সম্রাটের অফিসে অভিযান শেষে তাকে যখন গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়, তখন এই তিন যুবক বাধা দেওয়ার চেষ্টা ও হৈ চৈ করে। সে সময় তাদের আটক করে রমনা থানায় নিয়ে যায় পুলিশ। পরে, তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দায়ের করা হয়।সোমবার (৭ অক্টোবর) এই তিন যুবককে আদালতে নেওয়া হবে। ইসমাইল চৌধুরী সম্রাটকে রোববার (৬ অক্টোবর) গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি এখন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন