News71.com
 Bangladesh
 07 Oct 19, 10:42 AM
 80           
 0
 07 Oct 19, 10:42 AM

শান্তি-সমৃদ্ধির পথে দেশ এগিয়ে নেওয়া হচ্ছে ।। কৃষিমন্ত্রী

শান্তি-সমৃদ্ধির পথে দেশ এগিয়ে নেওয়া হচ্ছে ।। কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘আমার গ্রাম আমার শহর’ মূলমন্ত্রে দেশকে উন্নত, শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এতে দেশ উন্নত হওয়ার পাশাপাশি গ্রামও আজ শহরের চেহারায় রূপ নিচ্ছে। রোববার (৬ অক্টোবর) টাঙ্গাইলের মধুপুর পৌরসভার উন্নয়ন কাজের তিনটি ওয়ার্ডে (৭, ৮ ও ৯) প্রায় নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত ১২ কিলোমিটার রাস্তার উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এদিন সন্ধ্যায় তিনি উপজেলা ও পৌর এলাকার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসব অনুষ্ঠানে তরুণ সমাজকে দেশের উন্নয়নে উৎপাদনমুখী বিশেষ করে কৃষিকাজে উদ্বুদ্ধ হতে আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, স্বাধীনতা অর্জনে দেশের অন্যতম লক্ষ্য ছিল ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে এখানে সবার ধর্ম পালনে সমান অধিকার। তবে সংখ্যাগরিষ্ঠের ধর্ম ইসলাম ন্যায়-অন্যায়ের বিচারে সব মানুষকে সমান মূল্যায়নের শিক্ষা দেয়। শুধু ধর্মীয় শিক্ষা নয় দেশকে উন্নত করতে ও উন্নত জাতি গঠনে বিজ্ঞানমনস্ক হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন ড. আবদুর রাজ্জাক।ধারাবাহিক এসব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান, উপজেলা আওয়াম লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, পৌর মেয়র মাসুদ পারভেজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন