News71.com
 Bangladesh
 07 Oct 19, 10:15 AM
 62           
 0
 07 Oct 19, 10:15 AM

বিশ্ব বসতি দিবস আজ: সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকারি উদ্যোগ ।।

বিশ্ব বসতি দিবস আজ: সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকারি উদ্যোগ ।।

নিউজ ডেস্কঃ আজ সোমবার বিশ্ব বসতি দিবস। সকলের জন্য আবাসন নিশ্চিতকরণসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়ে আসছে। এ বছরও বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। বিশ্ব বসতি দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার।’ খবর বাসসের। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিকাল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই দিন সকাল সাড়ে ৭টায় ঢাকার শাহবাগস্থ ঢাকা ক্লাবের সামনে থেকে সেগুনবাগিচাস্থ গণপূর্ত অধিদপ্তর প্রাঙ্গণ পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালি উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, এমপি। নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন, বেসরকারি বেতার ও কমিউনিটি রেডিওসমূহ দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এছাড়া দিবসটি উপলক্ষে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে আজ থেকে তিন দিনব্যাপী গৃহায়ন মেলা অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন