News71.com
 Bangladesh
 06 Oct 19, 04:01 PM
 62           
 0
 06 Oct 19, 04:01 PM

সম্রাট ও আরমানকে বহিষ্কার করল যুবলীগ ।।

সম্রাট ও আরমানকে বহিষ্কার করল যুবলীগ ।।

নিউজ ডেস্কঃ অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও সহসভাপতি এনামুল হক আরমানকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।সংগঠনের কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন রশিদ।সম্রাটের বিরুদ্ধে শুরু থেকেই ক্যাসিনোকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ছিল। আজ ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে সম্রাট ও তাঁর সহযোগী আরমানকে আটক করা হয়। এরপরই তাঁদের যুবলীগ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন