
নিউজ ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী আজ।
এই উপলক্ষে রোববার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা।রাজধানীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকালে গোপীবাগের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন মণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা উপলক্ষে সজ্জিত করা হয় মন্দির। কুমারী পূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের তল্লাশি শেষে মন্দিরে প্রবেশ করতে হয়েছে সবাইকে। কুমারী পূজার পরে ১২টা পর্যন্ত চলে সন্ধিপূজা। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।