
নিউজ ডেস্কঃ সৌদি আরব থেকে আরও ১২০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার (৪ অক্টোবর) রাত ১১টা ২৫ মিনিটে দেশে ফেরত আসেন তারা। ফেরত আসা কর্মীদের অভিযোগ, কাজের বৈধ অনুমতিপত্র থাকা সত্ত্বেও তাদের দেশে ফিরতে বাধ্য করা হচ্ছে। দেশে ফিরে আসা আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি বলেন, সৌদি আরবে তার দোকানে কাজ ছিল। ভিসার মেয়াদও ছিল আরও ১১ মাস। কিন্তু দোকান থেকে ধরে তাকে পাঠিয়ে দেয়া হয়েছে। ফেরত আসা কর্মীদের অভিযোগ, তারা কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তাদের পুলিশ গ্রেফতার করে। সে সময় নিয়োগকর্তাকে ফোন করা হলেও তারা দায়িত্ব নেননি। এর আগে বৃহস্পতিবার দেশে ফিরে আসেন ১৩০ বাংলাদেশি।