News71.com
 Bangladesh
 06 Oct 19, 11:32 AM
 75           
 0
 06 Oct 19, 11:32 AM

নেত্রকোনায় পূজার সেবা দিতে মাঠে ফায়ার কর্মীরাও ।।

নেত্রকোনায় পূজার সেবা দিতে মাঠে ফায়ার কর্মীরাও ।।

নিউজ ডেস্কঃ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দুর্গাপূজায় অগ্নিকাণ্ডসহ যেকোনো ধরনের দুর্ঘটনা মোকাবিলায় নেত্রকোনায় মাঠে তৎপর রয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। শনিবার (০৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টায়ও শহরের বিভিন্ন পূজামণ্ডপে টহল দিতে দেখা যায় ওই দফতর কর্মীদের। পূজা শুরুর প্রথমদিন থেকে তিনটি ওয়াটার মিক্সড টুহুইলার ও একটি পানিবাহী গাড়ি নিয়ে মোবাইল টিম হয়ে তারা এই তৎপরতা চালাচ্ছেন। বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালন করেন তারা। তবে জেলা সদরসহ ১০ উপজেলার মধ্যে সাতটি এ সেবা চলছে। বাকি তিনটিতে স্টেশন ও লোকবল না থাকায় উল্লিখিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে যেকোনো দুর্ঘটনায় পার্শ্ববর্তী ফায়ার স্টেশনের সাহায্য নেওয়া হয়। নেত্রকোনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মো. সাইদুল্লাহ বলেন, ফায়ার সার্ভিস অতীতে যেকোনো দুর্যোগ-প্লাবনে জনতার পাশে ছিল, এখনও আছে এবং থাকবে। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সেই উৎসব পালন এবং এর নিরবিচ্ছিন্ন আনন্দে ভূমিকা নিতে ফায়ার সার্ভিস কর্মীরা মাঠে কাজ করছেন প্রতি দিন-রাত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন