News71.com
 Bangladesh
 06 Oct 19, 11:30 AM
 56           
 0
 06 Oct 19, 11:30 AM

জেনেভা ক্যাম্পের ঘটনায় ২ মামলা, গ্রেফতার ১০

জেনেভা ক্যাম্পের ঘটনায় ২ মামলা, গ্রেফতার ১০

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের সামনে পুলিশের ওপর হামলা, ভাঙচুর, মারামারি ও অগ্নিসংযোগের ঘটনায় দুইটি মামলা দায়ের হয়েছে। এর একটি হচ্ছে পুলিশের ওপর হামলার অভিযোগে, আরেকটি নাশকতার। একইসঙ্গে ঘটনার সময় আটক ১২ জনের মধ্যে ১০ জনকে এই দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দুটি করে। এতে নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ের অনেককে আসামি করা হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও ডিভিশনের ডিসি আনিসুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা, মারামারি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। মোহাম্মদপুর থানায় করা একটি মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় অনেকেই আছেন।তিনি বলেন, ঘটনার সময় আমরা ১০ থেকে ১২ জনকে আটক করেছিলাম। তাদের মধ্য থেকে ১০ জনকে দুই মামালায় গ্রেফতার দেখানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন