News71.com
 Bangladesh
 06 Oct 19, 11:29 AM
 59           
 0
 06 Oct 19, 11:29 AM

সেপ্টেম্বরে বিদেশে গেছেন ৫৩ হাজার কর্মী ।।

সেপ্টেম্বরে বিদেশে গেছেন ৫৩ হাজার কর্মী ।।

নিউজ ডেস্কঃ বিএমইটি বলছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ৫৩ হাজার ১৮১ জন কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। আর সেপ্টেম্বর পর্যন্ত মোট চার লাখ ৭৭ হাজার কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গেছেন। ২০১৭ সালে ১০ লাখের বেশি এবং ২০১৮ সালে সাত লাখ ৩৪ হাজার ১৮১ জন কর্মী কাজের উদ্দেশ্যে বিদেশে গেছেন। দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে প্রবাস আয় অর্থাৎ রেমিট্যান্সের গুরুত্ব অপরিসীম। যা বাংলাদেশের রিজার্ভ মুদ্রার প্রায় অর্ধেক। বাংলাদেশ ব্যাংকের সূত্র মতে, চলমান ২০১৯-২০ অর্থবছরের প্রথম তিন মাসে মোট রেমিট্যান্সের পরিমাণ ৪ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলার। আর গত অর্থবছরে (২০১৮-১৯) মোট রেমিট্যান্সের পরিমাণ ১৬ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন