News71.com
 Bangladesh
 06 Oct 19, 11:27 AM
 47           
 0
 06 Oct 19, 11:27 AM

কলমাকান্দায় নিখোঁজের ১৪ ঘণ্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার ।।

কলমাকান্দায় নিখোঁজের ১৪ ঘণ্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ নেত্রকোণার কলমাকান্দায় মহিষখোলা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া গরু ব্যবসায়ী মোশারফ হোসেনের (৩৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের ১৪ ঘণ্টা পর রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোশারফ উপজেলার রংছাতী ইউনিয়নের তেরতোপা গ্রামে মৃত আব্দুল আজিজের ছেলে। এর আগে শনিবার উপজেলার রংছাতি ইউনিয়নের পাচগাঁও বাজারে মরাচড়ায় গাড়ি ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোশারফ হোসেন পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার ধাতিয়া বাজার ওরফে এসপি বাজারের ব্যবসায়ীক কাজ শেষে শনিবার রাতে নৌকায় করে কলমাকান্দার উদ্দেশে রওনা দেন। পথে মরাচড়ায় গাড়ি ঘাট এলাকায় অপর নৌকার ধাক্কায় তাদের বহনকারী নৌকা ডুবে যায়। এ সময় মাঝিসহ অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও মোশারফের কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন