News71.com
 Bangladesh
 06 Oct 19, 11:26 AM
 64           
 0
 06 Oct 19, 11:26 AM

চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে পণ্য আনা নেওয়া করতে পারবে ভারত ।।

চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে পণ্য আনা নেওয়া করতে পারবে ভারত ।।

নিউজ ডেস্কঃ প্রতিবেশী ভারতের জনগণের খাবারের পানি সংকট দূর করতে ফেনী নদী থেকে পানি দিচ্ছে বাংলাদেশ। গতকাল শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে এবং বৈঠকের পর এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের প্রসঙ্গটিও উঠে এসেছে। চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারতের ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। জানা গেছে, এ বিষয়ে একটি চুক্তি দুই দেশের মধ্যে আগেই হয়েছিল। গতকাল সেই চুক্তি বাস্তবায়নে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)’ সই হয়েছে। ফলে আগামী দিনগুলোতে ভারত এই বন্দর দুটি ব্যবহার করে নির্ধারিত মাসুল দিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য আনা নেওয়া করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন