News71.com
 Bangladesh
 06 Oct 19, 11:25 AM
 76           
 0
 06 Oct 19, 11:25 AM

আজিমপুরে সাংবাদিকদের মারধর, ইয়াবা দিয়ে মামলা দেয়ার হুমকি - এসআই ক্লোজড ।।

আজিমপুরে সাংবাদিকদের মারধর, ইয়াবা দিয়ে মামলা দেয়ার হুমকি - এসআই ক্লোজড ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর আজিমপুরে মধ্যরাতে সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি তাদের পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলেও আভিযোগ এসেছে। আর এ ঘটনায় প্রাথমিকভাবে লালবাগ থানার উপ পরিদর্শক (এসআই) কালামকে ক্লোজড করা হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে প্রাথমিকভাবে ক্লোজড করার নির্দেশ দেওয়া হয় বলে জানান লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ। সাংবাদিক কাজী মোবারক বলেন, রাতে একটি বিয়ে অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলাম। আমার বাসার সামনেও চলে এসেছি। এসময় লালবাগ থানার এসআই কালাম ও এক কনস্টেবল আমাকে আটকে জোর করে গাড়িতে ওঠানোর চেষ্টা করেন। গাড়িতে উঠতে না চাইলে, এসআই কলাম বলেন, ‘তোকে ইয়াবা দিয়ে মামলা দেব। মামলা না খেতে চাইলে গাড়িতে উঠ’। এরপরও গাড়িতে না উঠলে কালাম আমাকে মারধর করেন। তিনি বলেন, লালবাগ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) আসলাম আমার সঙ্গে থাকা সাংবাদিক ফখরুল ইসলাম শাহীনকে থাপ্পড় মারেন। তাতে আমি প্রতিবাদ করলে আমাকে শার্টের কলার ধরে গাড়িতে তোলার চেষ্টা করেন তিনি। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত থাকা অন্যান্য সাংবাদিকদের বাধায় গাড়িতে ওঠাতে ব্যর্থ হন তারা। লালবাগ থানার ওসি কেএম আশরাফ বলেন, আমরা খবর পেয়েছি। এরইমধ্যে এসআই কালামকে ক্লোজড করার আদেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক অবস্থায় তাকে ক্লোজড করা হয়েছে। তিনি বলেন, তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। আমাদের প্রাথমিক যে অ্যাকশন, তা আমরা নিয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন