
নিউজ ডেস্কঃ গাজীপুরের কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।পুলিশ ও স্বজনরা জানায়, গাজীপুরের কাপাসিয়ায় নদীতে গোসল করতে গিয়ে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঘাগপটয়া ইউনিয়নের খিরাটি দক্ষিণ পুর্পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।দুপুরে বাড়ির লোকজনকে না জানিয়ে থিরাটি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। বাড়ির তিনশগজ দূরে নদীতে গোসল করতে নেমে এক পর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় শিশুদের খুঁজে না পেয়ে বিকেলে ওই নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখতে পায় স্বজনরা। পরে অনেক খোঁজার পর বাকি দুই শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
এক সঙ্গে তিনটি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুরা হলো- নরসিংদী থেকে বেড়াতে আসা মনির হোসেনের মেয়ে হিমু (১২) এবং ঘাগটিয়া দক্ষিণ পূর্বপাড়া গ্রামের সিরথিয়া (৭) ও তার বোন সিনহা (৯)। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শিশুদের অভিভাবকরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করার আবেদন করায় আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। গতকাল রাতেই মরদেহগুলো দাফন সম্পন্ন হয়েছে