News71.com
 Bangladesh
 05 Oct 19, 06:52 PM
 101           
 0
 05 Oct 19, 06:52 PM

সংবাদ সম্মেলন করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দম্পতির ।।

সংবাদ সম্মেলন করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দম্পতির ।।

নিউজ ডেস্কঃ বগুড়ায় সংবাদ সম্মেলনে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দিয়েছেন এক দম্পতি। তারা হলেন-বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়ার বাসিন্দা আলম আকন্দ ও তার স্ত্রী তাছলিমা বেগম। শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ওই দম্পতি বলেন, অভাবের তাড়নায় কিছুদিন মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিলাম। এটা আমাদের মারাত্মক ভুল ছিল। এ জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থী। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মাদক ব্যবসা ছেড়ে এখন মুদিখানার ব্যবসা করছি। আর কখনো মাদক ব্যবসা করব না, স্বাভাবিক জীবনে ফিরতে চাই। এ ব্যাপারে পুলিশ সুপার সহ আইন শৃংখলাবাহিনীর সহযোগিতা চাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন