News71.com
 Bangladesh
 05 Oct 19, 06:51 PM
 95           
 0
 05 Oct 19, 06:51 PM

বরগুনার ১৫ শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ।।

বরগুনার ১৫ শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ।।

নিউজ ডেস্কঃ সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ১৫ জন গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে শিল্পকলার একাডেমি মঞ্চে বর্ণাঢ্য এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের জন্য মোট ১৫ জন গুণী ব্যক্তিকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে গুণী শিল্পীদের উত্তরীয় পরানো হয়, দেওয়া হয় সম্মাননা সনদপত্র, ক্রেস্ট ও ১০ হাজার টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এবার ১৫ জন গুণী শিল্পীর মধ্যে ২০১৬ সালের জন্য নাট্যকলায় মো. দেলোয়ার হোসেন, যাত্রাশিল্পে মো. আবদুস ছোবাহান, লোকসংস্কৃতিতে মো. ইদ্রিস আলী খান, যন্ত্রশিল্পে মো. সোহরাব হোসেন হাওলাদার ও কণ্ঠ সংগীতে মো. নুরুল আমীন চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন