News71.com
 Bangladesh
 05 Oct 19, 02:15 PM
 89           
 0
 05 Oct 19, 02:15 PM

গাইবান্ধায় ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার ।।

গাইবান্ধায় ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলায় দুলু মিয়া (৪০) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া উপজেলার বোয়ালী ইউনিয়নের পেয়ারাপুর গ্রামের কেরামতুল্লাহ মিয়ার ছেলে। নিহতের স্বজনরা জানান, দুলু মিয়া শুক্রবার (৪ অক্টোবর) রাতে বাড়ির পাশে দারোগার ভিটা নামক স্থানে মাছ ধরার জন্য বের হয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে সেখানেই তার মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখা যায়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহারিয়ার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুলু মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হলো তা জানতে অভিযান চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন