News71.com
 Bangladesh
 05 Oct 19, 12:33 PM
 87           
 0
 05 Oct 19, 12:33 PM

নোয়াখালী কারাগারে কয়েদির মৃত্যু ।।

নোয়াখালী কারাগারে কয়েদির মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ নোয়াখালী জেলা কারাগারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আদনান চৌধুরী দুর্জয় (৩৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। দুর্জয় বেগমগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের একরামুল হকের ছেলে। কারা সূত্রে জানা যায়, শুক্রবার (৪ অক্টোবর) রাতে দুর্জয় বুকে ব্যথা অনুভব করলে তাকে রাত সাড়ে ৯টার দিকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাত ১টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নোয়াখালী কারাগারের জেল সুপার মনির হোসেন জানান, দুর্জয় মাদকের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন