News71.com
 Bangladesh
 05 Oct 19, 12:33 PM
 92           
 0
 05 Oct 19, 12:33 PM

বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত: ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ।।

বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত: ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ।।

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেওয়ার কথা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার শেখ হাসিনা-নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় বৈঠকের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতে উষ্ণ আলোচনা হয়েছে জানিয়ে টুইট করেছেন ভারতের পররাষ্ট্র সচিব রাভীশ কুমার। তিনি লিখেছেন, ভারত যে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয়, তা তুলে ধরেছেন জয়শঙ্কর। দুপুরে হায়দ্রাবাদ হাউজে দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন। সেখানে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম ভারত সফর। নরেন্দ্র মোদীও টানা দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাদের দুজনের শাসনকালে ঢাকা-দিল্লি বন্ধন সবচেয়ে মজবুত পর্যায়ে পৌঁছেছে বলে বলা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন